ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যতদিন বাঁচবো দেশের জন্য বাঁচবো : হারুনুর রশিদ

চাঁদপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ। ছবি : কালবেলা
চাঁদপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, যতদিন বাঁচবো দেশের জন্য বাঁচবো, আপনাদের জন্য বাঁচবো। এখন আমাদের সবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা। যাতে করে আমরা বিএনপির ৩১ দফার সফল বাস্তবায়ন করতে পারি।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার মান্দারখীল মাদ্রাসার সামনে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বলেন, এই সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে আপনারা আমাকে ঋণী করে ফেলেছেন। এই সংবর্ধনার প্রতিদান আমি আমার কর্মের মধ্যে দিয়ে পরিশোধ করবো। দল আমাকে আপনাদের ভালোবাসার কারণেই মনোনয়ন দিয়েছে। আপনারা মনোবল হারাবেন না, আমার দ্বারা আপনাদের এক পয়সারও কোনো ক্ষতি হবে না।

রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সভাপতিত্বে রূপসা দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মশিউর রহমান রিপনের পরিচালনায় বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান, পৌর বিএনপি নেতা এমএম টুটুল পাটোয়ারী, মোখলেছুর রহমান ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম মাহমুদ রাঢ়ি, হারুন পাঠান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজি, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, মনির মাস্টার, হোসেন পাটোয়ারী, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিন আহমেদ ভুইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ আলম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমনসহ রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১০

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১১

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১২

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৩

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৪

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

১৫

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১৬

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১৭

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১৮

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

২০
X