কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কফিল উদ্দিনের

মতবিনিময় সভায় বক্তব্য দেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে দল মনোনয়ন দিলে এবং জনগণের সমর্থন-ভালোবাসায় এমপি নির্বাচিত হলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর দক্ষিণখানেট ট্রান্সমিটার লাল মসজিদ সংলগ্ন মাঠে বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

কফিল উদ্দিন আহমেদ বলেন, ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে আছি। এলাকাবাসীর ভালোবাসা ও দোয়ায় আমি বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়াই করার সুযোগ পাব। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং জনগণের ভালোবাসায় বিজয়ী হই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি—চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব।

তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা সেলের সদস্য ড. আমিনুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।

যৌথভাবে সভা সঞ্চালনা করেন উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ মাস্টার এবং উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন।

সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নেতাকর্মীরা ঐক্য ও সংগঠন শক্তিশালী করার অঙ্গীকার এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X