কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আখতার হোসেনকে ১ ঘণ্টা সময় দিলেন সেই মুনতাসির

আখতার হোসেন ও মুনতাসির মাহমুদ। ছবি : সংগৃহীত
আখতার হোসেন ও মুনতাসির মাহমুদ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ। নইলে ‘অ্যাকশন’ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত সোয়া ৮টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া একটি পোস্টে মুনতাসির মাহমুদ লেখেন, ‘এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে ভুল স্বীকার করে আমার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য শেষ ১ ঘণ্টা সময় দেওয়া হলো। নইলে…অ্যাকশন।’

এরপর শুক্রবার রাত ১০টার দিকে মুনতাসীর আরও একটি পোস্ট করেন নিজের ভেরিফায়েড আইডিতে। সেখানে তিনি লেখেন, ‌‌‘আখতার ভাইয়ের জন্য মায়া লাগতেছে! ফাঁস করবো নাকি না? হ্যা হলে লাভ রিএক্ট দিন, না হলে কেয়ার দিন। ভোট যেদিকে যাবে, সেটাই করবো।’

এর আগে গত ৫ নভেম্বর সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে স্থায়ীভাবে অব্যাহতি দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দপ্তর সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর এক শোকজ নোটিশের মাধ্যমে মুনতাসির মাহমুদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

পরে ১৪ অক্টোবর তিনি লিখিত জবাব দেন। তবে তার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং একাধিকবার সতর্ক করা সত্ত্বেও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে স্থায়ীভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক পদে যোগ দেন। সংস্থাটির ব্যবস্থাপনা পর্ষদে তখন উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আলমও সদস্য ছিলেন। রেড ক্রিসেন্টে মুনতাসিরের চাকরি ছিল অস্থায়ী।

সম্প্রতি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থিদের পুনর্বাসনের অভিযোগ তুলে একদল লোক নিয়ে সংস্থার মগবাজার কার্যালয়ে বিক্ষোভ করেন মুনতাসির মাহমুদ। ওই দিনই তাকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং একই দিনে রেড ক্রিসেন্টের চাকরিও হারান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১০

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১১

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১২

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৩

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৪

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৫

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৬

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৭

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৮

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৯

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

২০
X