কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয়দের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী রবিন 

ঢাকা-৪ আসনে গণসংযোগ
ঢাকা-৪ আসনের ৫৩নং ওয়ার্ডের অলিগলি ঘুরে লিফলেট বিতরণ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। ছবি : কালবেলা
ঢাকা-৪ আসনের ৫৩নং ওয়ার্ডের অলিগলি ঘুরে লিফলেট বিতরণ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। ছবি : কালবেলা

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এরই অংশ হিসেবে কদমতলী থানার ৫৩নং ও ৫৪ নং ওয়ার্ডের গণসংযোগ করেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল এগারোটা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি ৫৩নং ওয়ার্ডের প্রতিটি রাস্তা প্রতিটি অলিগলি ঘুরে বেড়িয়েছেন। এ সময় আসন্ন নির্বাচনের জন্য ভোটার ও সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হন রবিন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। ওয়ার্ডের সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং তার সমাধানেরও আশ্বাস দেন। এ ছাড়াও তিনি এই ওয়ার্ডের আলমবাগ, খন্দকার রোড, জুরাইন মুন্সি বাড়ি এলাকায় লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

ধানের শীষের মনোনীত এ প্রার্থীর সঙ্গে এই সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য জাফর আহমেদ, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য তোফায়েল আহমেদ, ৫৪ ওয়াডের সাবেক কমিশনার ও মহানগর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি জামান আহমেদ পিন্টু, সাধারণ সম্পাদক হুসেন মাস্টারসহ মহানগর ওয়ার্ডের অন্যান্য নেতা। এরপর বিকেলে তিনি ৫৩নং ওয়ার্ডে গণসংযোগ চালান। এই ওয়ার্ডের জুরাইন, ঋষি পাড়া, মিষ্টির দোকান, কমিশনার রোড রোড হয়ে চেয়ারম্যান বাড়ি গিয়ে তার গণসংযোগ শেষ হয়। এ ওয়ার্ডেও তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জাফর আহমেদ, থানা বিএনপির আহবায়ক আবু নাসের ফকির, থানা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম বাবুল, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর খান লিপু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X