মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আমার নির্বাচনী এলাকায় কোনো মাদকসেবী দেখতে চাই না : বাবর

নেত্রকোনায় নিজ এলাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা
নেত্রকোনায় নিজ এলাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা

গত কয়েক বছরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে মাদক ও জুয়ায় ভরে গেছে। আমি আমার নির্বাচনী এলাকায় কোনো মাদক ও মাদকসেবী দেখতে চাই না। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরবেন, বাঁধবেন, কিছু উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দিয়ে দেবেন। এর জন্য যদি কেউ তদবির করে, তাকে আগে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

রোববার (১৬ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন গ্রামে ও শিক্ষাপ্রতিষ্ঠানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণকালে নেত্রকোনা-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, একটি পরিবারের একজন মাদকে জড়িয়ে গেলে পুরো পরিবারটিই ধ্বংস হয়ে যায়, সংসারে অশান্তি ও বিশৃঙ্খলা লেগে যায়। নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে যুবসমাজ ধ্বংস হয়ে যায়। আপনারা সবাই মিলে মাদক ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর কোনো রকম সমস্যা হলে আমাকে সরাসরি জানাবেন। আমি আপনাদের সঙ্গে আছি।

তিন বলেন, অতীতে কী হয়েছে তা নিয়ে কিছু বলতে চাই না, আমাদের বর্তমান প্রজন্মকে কিভাবে ভালো রাখা যায় আমি সে রাজনীতি করব।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভিপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আ. কাদিরসহ উপজেলা ও পৌর বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা মদন উপজেলার পাবলিক হল প্রাঙ্গণে মুক্তমঞ্চে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X