কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় : ইশরাক 

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

দেশে কোনো নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলব্যারাক জিরো পয়েন্টে নবনির্মিত ফোয়ারা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো ধরনের সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া হতে পারে, তবে নির্বাচন বন্ধ রাখা যায় না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ।

তিনি বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে রাষ্ট্রকে উদ্দেশ্যমূলকভাবে বিভক্ত করা হয়েছে। ‘মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ’ হিসেবে জাতিকে ভাগ করে শোষণের রাজনীতি চালানো হয়েছে। এই বিভাজনের বিরুদ্ধে জনগণ এখন প্রতিরোধ গড়ে তুলেছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এক মাসে বহু ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন, এবং এই আত্মত্যাগ যেন বিফলে না যায় তা নিশ্চিত করতে হবে।

ইশরাক হোসেন বলেন, নির্বাচন পেছানোর নানা প্রচেষ্টা চলছে, তবে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণ তাদের সঙ্গেই থাকবে। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন করার দাবির সমালোচনা করে তিনি জানান, এই পদ্ধতি বাস্তবসম্মত নয়, কারণ এতে স্থানীয় জনগণ নিজেদের এলাকার প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ হারাবে।

বিএনপি নেতাকর্মীদের ওপর অতীতের গুম, হত্যা ও নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইলিয়াস আলীসহ সব নিখোঁজ ও নিহত ব্যক্তির বিচার তারা চান, তবে সেটি অবশ্যই নিরপেক্ষ ও সুষ্ঠু আইনি প্রক্রিয়ায় হতে হবে, প্রতিহিংসার ভিত্তিতে নয়।

বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে ইশরাক জানান, তিনি গুরুতর অবস্থায় সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চান।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তার অটল নেতৃত্বই গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনকে সম্ভব করেছে।

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, তাদের সন্তান হিসেবে তিনি আসন্ন নির্বাচনে একটি সুযোগ চান। তিনি প্রতিশ্রুতি দেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জনগণই তার বিচার করবে। জনগণের আস্থা ও সমর্থনকেই তিনি নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X