কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাবাগানে দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কলাবাগানে দোয়া মাহফিল ও এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কলাবাগানে দোয়া মাহফিল ও এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় রাজধানীর কলাবাগানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর, কলাবাগান থানার গ্রিনরোডে অবস্থিত ডরমেটরি মাদ্রাসায় দোয়া মাহফিল ও এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার অসীম বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়ার আবেদন জানান।

ব্যারিস্টার অসীম বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি। তিনি দেশবাসীর ঐক্যের প্রতীক। তার মতো অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি দেশবাসী সকল সময়েই আস্থাশীল। তিনি এ সময়ে দেশের সকল সংকটে-সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপোসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

ব্যারিস্টার অসীম বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই অবিসংবাদিত নেত্রীর সাথে যে আচরণ করেছে তা দেশবাসীকে আহত করেছে। তাকে মিথ্যা মামলায় যেভাবে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছিল তা ছিল মানবতার চূড়ান্ত লঙ্ঘন। আমরা কায়মনোবাক্যে মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

দোয়া মাহফিলে কলাবাগান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X