কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা : লায়ন ফারুক

খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা : লায়ন ফারুক
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের মানুষের অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

তিনি বলেছেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতাই নন; তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকারের প্রতীক। গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে নির্যাতন-নিপীড়নের মধ্যেও তিনি সবসময় অটল থেকেছেন। তিনি আজ অসুস্থ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।

রোববার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে লায়ন ফারুক এসব কথা বলেন। খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক রহমান বলেন, বেগম খালেদা জিয়া তার অক্লান্ত পরিশ্রম, ধৈর্য এবং সৃজনমুখী সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে যে উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন, তা তার নিজের অর্জন। যেকোনো জনসভায় বেগম জিয়ার কথা শোনার জন্য যে হাজার হাজার মানুষের সমাগম হয়, তা তার আন্তরিক উষ্ণতার বহিঃপ্রকাশ। রাজপথ থেকে নিয়মতান্ত্রিক আন্দোলনের পথে অগ্রসর হয়ে তিনি পৌঁছে গেছেন জনতার মনের দুয়ার পর্যন্ত। তার বক্তব্য-ঘোষণায় নেই কোনো প্রকার প্রতিহিংসার অশুভ সংকেত। রাজনীতিকে তিনি রূপান্তরিত করতে চেয়েছেন জনকল্যাণমুখী-আদর্শবাদী এক পরিশীলিত সামাজিক কর্মকাণ্ডে। এসব কারণেই খালেদা জিয়া আজ হয়ে উঠেছেন জনতার নেত্রী। তার কথাই আজ জনগণের কথা, জনতার স্লোগান তিনিই ধারণ করেছেন। দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং জনগণের মাঝে ফিরিয়ে দেন।

ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল ইসলাম বলেন, দোয়া করি আল্লাহতায়ালা যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন।

ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কেন্দ্রীয় সদস্য মো. আনিসুর রহমান। এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুয়েল রানা, কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম খোকন, মো. আখতারুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X