শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আপসহীন অবস্থান জাতির জন্য চিরকাল স্মরণীয় : মাসুদ সাঈদী

খালেদা জিয়ার আপসহীন অবস্থান জাতির জন্য চিরকাল স্মরণীয় : মাসুদ সাঈদী 
ছবি : সংগৃহীত

পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী হাসিনার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা এবং রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তার অটল মনোবল ও আপসহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ’৯০-এর গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বাংলাদেশের বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার দীর্ঘ অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি তারা সবাই বেগম খালেদা জিয়াকে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসেবেই চিনি।

দোয়া অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমার শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বেগম খালেদা জিয়া অকৃত্রিম শ্রদ্ধা করতেন এবং একই সাথে আল্লামা সাঈদীও তার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। আমরা বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারি কিন্তু বেগম খালেদা জিয়ার প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনের রাজনীতি করেছেন। তিনি আলেমদের অসম্ভব রকম শ্রদ্ধা করতেন এবং সকল ঘরানার আলেম তার নেতৃত্বে জোটে ঐক্যবদ্ধ হয়েছিলেন। আমরা আগেও যেমন তার প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এখনো ঠিক একই রকম শ্রদ্ধাশীল আছি। আমরা তাকে ভালোবাসি দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য।

তিনি বলেন, আমরা বিএনপি-জামায়াত অতীতে যেভাবে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে সৌহার্দপূর্ণ পরিবেশে থেকেছি— এখনো ঠিক একইভাবে থাকব। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকবে কিন্তু আমরা কোনো অবস্থাতেই বিরোধে জড়াব না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় আমি, আমার পরিবার ও আমার দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। এই সময়ে তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি। দেশের গণতান্ত্রিক উত্তরণের সংকটময় এই সময়ে দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়াকে আবার সুস্থ শরীরে আল্লাহ তায়ালা ফিরিয়ে দিন আমরা সেই দোয়া করছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নাজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা ইরফান আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা হাবিবুল্লাহ খান রুবেলের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির নাজিরপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলায়েত মাঝি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রিয়াজ উদ্দিন ফরাজি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মিলটন মাঝি।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইরফান আহমেদ। কোরআন তেলাওয়াত করেন যুগ্ম আহ্বায়ক মাওলানা আরিফুল ইসলাম, গজল পরিবেশন করেন মাওলানা বেল্লাল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১০

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১১

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৩

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৪

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৫

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৬

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৭

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৮

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৯

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

২০
X