কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা
ছবি : সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও শাশুড়ি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার ‘টাইম টু টাইম’ খোঁজখবর রাখছেন ডা. জুবাইদা রহমান।

শনিবার (৬ ডিসেম্বর) ধানমন্ডিতে বাবার বাড়ি ‘মাহবুব ভবন’ থেকে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে হাসপাতালটিতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন শনিবার রাত ৯টার দিকে কালবেলাকে বলেন, ‘ভাবী এখনো এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। মেডিকেল বোর্ডের মিটিংয়ে অংশগ্রহণ করবেন। তারপর যথারীতি ধানমন্ডিতে পৈতৃক বাসভবনে যাবেন। রাতে সেখানেই থাকবেন।’

রুমন আরও বলেন, উনি (ডা. জুবাইদা) সার্বক্ষণিক বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা দেখভাল করছেন। ধানমন্ডির বাসায় থাকার সময়েও টেলিফোনে ‘টাইম টু টাইম’ তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছেন। এই মেডিকেল বোর্ডে ডা. জুবাইদা রহমানও সদস্য হিসেবে রয়েছেন।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, ম্যাডামের বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত হাসপাতালে আসছেন। তিনিও মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

বেগম জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে গত শুক্রবার সকালে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসে পৌঁছান ডা. জুবাইদা। এরপর শাশুড়িকে দেখতে বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। আড়াই ঘণ্টার বেশি সময় এভারকেয়ারে ছিলেন তিনি।

পরে দুপুর আড়াইটার দিকে ধানমন্ডিতে পৈতৃক বাসায় যান। পরে রাতে আবার তিনি হাসপাতালে আসেন। এরপর সেখান থেকে ধানমন্ডিতে প্রয়াত বাবার বাড়িতে যান তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বিমান ভ্রমণের মতো উপযুক্ত নয়। সেজন্যই উন্নত চিকিৎসায় তার লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X