কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের বিজয়কে সুসংহত করতে হবে : মির্জা ফখরুল 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, মতপার্থক্য থাকলেও চব্বিশের গণঅভ্যুত্থানের ত্যাগ যাতে বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্বাভাবিক, তবে তা যেন গণঅভ্যুত্থানকে ব্যর্থ না করে- এ বিষয়ে সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, লেখক ও চিন্তাবিদ ড. মাহবুব উল্লাহ বিএনপির ভিশন ২০৩০ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি জানান, জাতির সামনে উপস্থাপিত ওই রাষ্ট্রগঠনের রূপরেখার মূল কাঠামো নির্ধারণের দায়িত্বে ছিলেন মাহবুব উল্লাহ, এবং পুরো প্রক্রিয়ায় তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।

তিনি বলেন, বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। বিএনপির অঙ্গীকার ফাঁপা নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছে- এমন প্রশ্নও তোলেন রিজভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১০

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১১

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১২

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১৩

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৪

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৫

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৬

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৭

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৯

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

২০
X