কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে দুই রাজনৈতিক দলের বৈঠক

তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

রাষ্ট্রের চলমান সংকট, জাতীয় সরকার ও ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি ও লেবার পার্টির প্রতিনিধিরা।

সোমবার (৫ জানুয়ারি) দল দুটির নেতারা পৃথকভাবে তার সঙ্গে বৈঠক করেন।

বৈঠক থেকে বেরিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভবিষ্যতের রাজনীতি কেমন হবে, রাষ্ট্রের চলমান সংকট ও জাতীয় সরকার প্রসঙ্গে কথা হয়েছে। সংসদে ক্ষমতায় যে-ই থাকুক, বিরোধী দল যে-ই থাকুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক থাকতে হবে বলে আলোচনা হয়েছে। তবে অভ্যন্তরীণ পলিসি নিয়ে ডিবেট হবে। এমন রাজনীতি প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বৈঠকে রাষ্ট্রকাঠামো কী হবে, ঢাকা শহর থেকে চাপ কমাতে কী করা যায়, বেকারত্ব কীভাবে কমানো যায়, এসব নিয়ে কথা হয়েছে। আমরা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম চালু করতে চাই, আমরা চাই ডিবেট হবে পলিসি নিয়ে।

তিনি আরও বলেন, এ ছাড়া অধীনতামূলক কোনো সম্পর্কে বাংলাদেশ জড়াবে না। ভারত যা-ই বলবে, বাংলাদেশের মানুষ তা-ই মাথা পেতে নেবে; সেই দিন শেষ। ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে, বৈঠকে এমন কথা হয়েছে।

অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির স্বচ্ছ ভূমিকা দেখতে চাই। বিগত দিনের সমন্বয় ও সম্পর্ক ভবিষ্যতে বহাল রাখার প্রত্যয় জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X