কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি : সংগৃহীত

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত বিএনপির আইনি সহায়তা উপকমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে দলের এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, আইনি সহায়তা উপকমিটির অপর সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

এর আগে, ০১ জানুয়ারি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার জন্য ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিএনপি। ওই কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে। প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ।

৪৩ সদস্য বিশিষ্ট এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিরও সদস্য করা হয়েছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। ব্যারিস্টার কাজল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X