কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত হয়নি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। আসনটিতে কাজী রফিকুল ইসলাম ও এ কে এম এহসানুল তৈয়ব জাকিরকে প্রাথমিক মনোনয়ন দেয় বিএনপি। তবে এখনো কারও নাম চূড়ান্ত করেনি দলটি।

জানা গেছে, বগুড়া-১ আসনে ধানের শীষের কান্ডারি এই দুই প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-১ আসনটি ১৯৭৩ সালের নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের দখলে ছিল। ১৯৭৯ সালের নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপির প্রার্থী ওয়াজেদ হোসেন তরফদার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও আসনটি বিএনপির দখলেই ছিল।

২০০৮ সালের নির্বাচনে বিএনপি মনোনয়ন দেয় ব্যবসায়ী মোহাম্মদ শোকরানাকে। তবে তাকে পরাজিত করে আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক প্রয়াত আবদুল মান্নান সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় মোহাম্মদ শোকরানা পরবর্তী সময়ে, ২০১৯ সালের ৯ অক্টোবর বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

অন্যদিকে, ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল মান্নান। ২০১৯ সালে তার মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার স্ত্রী সাহাদারা মান্নান সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ শোকরানা ২ হাজার ৯৮২ ভোট পান। ওই নির্বাচনে এ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান নৌকা প্রতীকে ৫১ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হন।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X