কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত প্রার্থীর ওপর ভোট কেনার অভিযোগ বিএনপি নেতার

ঢাকা মিরপুর-৬ আসনে নির্বাচনী প্রচারের পঞ্চম দিনের গণসংযোগে আমিনুল হক | ছবি : কালবেলা
ঢাকা মিরপুর-৬ আসনে নির্বাচনী প্রচারের পঞ্চম দিনের গণসংযোগে আমিনুল হক | ছবি : কালবেলা

জামায়াতের প্রার্থী ও তাদের সহযোগীদের ওপর ভোট কেনার চেষ্টা এবং ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুর-৬ এলাকায় নির্বাচনী প্রচারের পঞ্চম দিনের গণসংযোগে এ অভিযোগ করেন তিনি।

আমিনুল হক বলেন, জামায়াতের প্রার্থী ও তাদের সহযোগীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেনার চেষ্টা করছে। একই সঙ্গে বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, এসব অনিয়মের জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেবে।

গণসংযোগে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক বলেন, এই আসনে (ঢাকা-১৬) ১টি লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বিএনপি জনগণের দল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এলাকায় শিশুদের খেলাধুলায় বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনপি একটি খেলাধুলাবান্ধব ও মানবিক সমাজ গড়তে চায়। শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করাই দলের অন্যতম লক্ষ্য।

গণসংযোগ শেষে তিনি একটি মানবিক ও মাদকমুক্ত সমাজ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X