কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চর্ম রোগে টাক পড়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের হেনান প্রদেশের শাংকিউ শহরের এক ৩৬ বছর বয়সী নারী ভিটিলিগো নামক ত্বকের রোগে আক্রান্ত হয়ে মাথার উপরের অংশে টাক পড়ে যাওয়ায় তার স্বামী তাকে তালাক দিয়েছেন। এই ঘটনা চীনের সামাজিক মাধ্যমে ব্যাপক সহানুভূতি ও আলোচনার জন্ম দিয়েছে।

হেনান টিভির প্রতিবেদনে বলা হয়েছে, লি নামের ওই নারী দুই বছর আগে হঠাৎ করে মাথার একটি বড় অংশে চুল সাদা হয়ে যাওয়া এবং পরে টাক পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। চিকিৎসকরা এটিকে ভিটিলিগো (লিউকোডার্মা) বলে নিশ্চিত করেছেন। এই রোগে ত্বক, চুল ও শ্লেষ্মা ঝিল্লিতে রঙ্গকের অভাব দেখা দেয়, যার ফলে তার বাহ্যিক চেহারা দ্রুত বয়স্ক হয়ে যায়।

লি বলেন, ‘আমি পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করেছি। সন্তানের দেখভাল করি, কাপড় ধুয়ে দিই, রান্না করি, ঘরের সব কাজ করি। কিন্তু রোগাক্রান্ত হওয়ার পর থেকে আমার স্বামী আমাকে একদমই তোয়াক্কা করেন না, বরং ঘৃণা করেন।’

তিনি আরও বলেন, ‘এত নির্মম মানুষ আমি জীবনে দেখিনি।’ স্বামীর এমন আচরণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং প্রায়ই বিহ্বল হয়ে থাকেন। এ কারণে তিনি গণমাধ্যমের সাহায্য নিয়েছেন।

দম্পতির বিয়ে হয়েছিল ১৬ বছর আগে। সন্তানের অভিভাবকত্ব লি-র কাছে রেখে তিনি স্বামীর তালাকের প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছেন। স্বামীর পক্ষ থেকে এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

ঝেংঝৌ লিউকোডার্মা হাসপাতালের সিনিয়র চিকিৎসক লু মানচুন বলেন, ভিটিলিগো শরীরের যেকোনো অংশে হতে পারে। বিশ্বব্যাপী এর প্রকোপ ০.৫ থেকে ২ শতাংশ। লি-র ক্ষেত্রে প্রথমে সমস্যা তেমন গুরুতর ছিল না, কিন্তু উদ্বেগ, রাগ ও নেতিবাচক মানসিক অবস্থার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেড়ে যায়।

ডা. লু জানান, এই রোগের জন্য ভালো মন ও মেজাজই সবচেয়ে কার্যকর ওষুধ।

লি বলেছেন, “আমি অতীত ছেড়ে দেব এবং ইতিবাচক মনোভাব নিয়ে চিকিৎসায় সহযোগিতা করব।”

ঘটনাটি চীনের মূল ভূখণ্ডের সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। একজন নেটিজেন লিখেছেন, ‘নিজেকে ভালো রাখুন। কেউ না থাকলে নিজের ওপর ভরসা করতে হয়। এটা কোনো বড় বিষয় নয়, বোন।’ আরেকজন বলেন, ‘এই রোগ সারাতে কষ্ট হয় এবং চিকিৎসার খরচও অনেক। আশা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।’

একজন আরও লিখেছেন, ‘নারীরা অর্থের অভাবে তালাক দেয়, আর পুরুষরা নারী অসুন্দর হয়ে গেলে তালাক দেয়—এটা একটা সাধারণ ঘটনা।’

এই ঘটনা চীনে বিবাহিত জীবনে স্বাস্থ্যগত সমস্যা ও মানসিক সমর্থনের অভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১০

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১১

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৪

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৫

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৬

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৭

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৮

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৯

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

২০
X