কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ এএম
অনলাইন সংস্করণ

এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ : রবিউল আলম

মতবিনিময় সভায় বক্তব্য দেন শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দেন শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা

ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, আসন্ন নির্বাচন শুধু সরকার বা সংসদ সদস্য নির্বাচনের বিষয় নয়; এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র কোন পথে চলবে, সেটিই নির্ধারিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র টিকে থাকবে কি না, সেটিও এই ভোটে নির্ধারিত হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ১৬ নম্বর ওয়ার্ড গ্রিন স্কয়ারে মতবিনিময় সভায় শেখ রবি এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, রাষ্ট্রের মালিক জনগণ এবং জনগণের ভোটেই সরকার ও জনপ্রতিনিধি নির্বাচিত হয়। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, জনগণ, রাজনীতি ও রাষ্ট্রের মধ্যে সংযোগ বা ‘ব্রিজ’ তৈরি হলেই সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে সমাধান করা সম্ভব।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতিক, সরকার ও জনগণের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এর ফলে সেবাখাতে অকার্যকারিতা দেখা দিয়েছে। তিনি সিটি করপোরেশনসহ বিভিন্ন সেবা সংস্থার কার্যক্রমের দুর্বলতার কথা তুলে ধরেন এবং বলেন, জনগণের ট্যাক্সের অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না।

নির্বাচিত সরকার ছাড়া নাগরিক সমস্যার কার্যকর সমাধান সম্ভব নয় উল্লেখ করে রবিউল বলেন, বর্তমানে রাষ্ট্রে একটি সংকটকালীন সরকার দায়িত্ব পালন করছে, যাদের জনগণের কাছে সরাসরি জবাবদিহি নেই। এ কারণে জনগণের সমস্যা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

গ্যাস সংকট, যাতায়াত সমস্যা এবং অটোরিকশা ব্যবস্থাপনার বিষয়েও কথা বলেন বিএনপি প্রার্থী। তিনি জানান, নির্বাচিত হলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় সংস্কার ও প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নগরের প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের নীতিগত অবস্থানের কথাও জানান তিনি।

সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে রবিউল বলেন, কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি বা রাজনৈতিক আধিপত্যের সুযোগ দেওয়া হবে না। ভিন্ন মত বা ভিন্ন রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি আশ্বাস দেন।

বিচার প্রসঙ্গে তিনি বলেন, অন্যায়ের শিকার হলে বিচার অবশ্যই হতে হবে এবং কেউ যেন বিচার থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। জনগণের প্রতি জনপ্রতিনিধির জবাবদিহির ওপরও গুরুত্ব দেন তিনি।

শেখ রবিউল আলম রবি ভোটারদের উদ্দেশে বলেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ঢাকা-১০ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানান, নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও ভোটে অংশ নিতে উৎসাহিত করার জন্য।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১০

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১১

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১২

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৩

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৫

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৮

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৯

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

২০
X