কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের ভেতরে ফ্যাসিবাদ কারা, খুঁজে বের করতে হবে : রাশেদ প্রধান

জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। পুরোনো ছবি
জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। পুরোনো ছবি

জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে ফ্যাসিবাদ লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান এসব কথা বলেন।

‎তিনি বলেন, যারা ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে তারাই হামলা-গুলির মদদ দিচ্ছেন। আমরা লক্ষ করেছি, যমুনার সামনে অবস্থান কর্মসূচির উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে (হাদি চত্বর) প্রতিবাদ সমাবেশে ছদ্মবেশে ছাত্রদল ও ছাত্রলীগ একসাথে পুনরায় হামলার জন্য অবস্থান নেয়।

‎তিনি আরও বলেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এক মায়ের পেটে লাথি মেরেছে পুলিশ! আবদুল্লাহ আল জাবের, রাকসুর এজিএস আম্মার, জুলাই যোদ্ধা মোশাররফ হোসেন গুলিবিদ্ধ হয়েছেন, ইনকিলাব মঞ্চের ঝুমা, শান্তাসহ অনেকে গুলিবিদ্ধ হন। দেশবাসী জানতে চায়, কাদের নির্দেশে আমাদের মা-বোনদের টার্গেট করা হয়েছে?

‎বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রতিহত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে, জনগণ তা জানে। কথাবার্তা পরিষ্কার, ১১ তারিখ থেকে আগামী ৫ বছর পুরো বাংলাদেশে পাহারা দেওয়ার জন্য ১১ দলসহ এ দেশের ছাত্র-জনতা প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১০

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১১

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১২

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৩

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৪

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৫

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৬

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৮

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

২০
X