কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

রাজধানীর বনানীতে অবস্থিত ‘অ্যানিমেল ক্লিনিক’ নামে একটি কেন্দ্রে পরিদর্শনকালে তারেক রহমান | ছবি : কালবেলা
রাজধানীর বনানীতে অবস্থিত ‘অ্যানিমেল ক্লিনিক’ নামে একটি কেন্দ্রে পরিদর্শনকালে তারেক রহমান | ছবি : কালবেলা

পোষা প্রাণীদের চিকিৎসাসেবা দিতে ‘অ্যানিমেল ক্লিনিক’ নামে একটি কেন্দ্রের উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত ক্লিনিকটি পরিদর্শন করেন তিনি। এ সময় বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবাদান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছে। উদ্যোক্তারা জানান, ক্লিনিক থেকে পোষা প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবাসংক্রান্ত পরামর্শ প্রদান করা হবে।

পরিদর্শনকালে একটি কক্ষে অসুস্থ একটি বিড়ালের খোঁজখবর নেন তারেক রহমান। তিনি প্রাণীটির প্রতি স্নেহ প্রকাশ করে কোলে নিয়ে আদর করেন।

তারেক রহমান আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠান দেশের প্রাণীকল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা জানান, ফ্রি অ্যানিমেল ক্লিনিক সাধারণ মানুষ ও পোষা প্রাণীর জন্য উন্মুক্ত থাকবে।

এ সময় অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ক্লিনিক পরিদর্শন শেষে তারেক রহমান গুলশানে তার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১০

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৪

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৫

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৬

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৭

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৮

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৯

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

২০
X