কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ এএম
অনলাইন সংস্করণ

দেশবাসীর উদ্দেশে জামায়াত আমিরের বিশেষ বার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
ভিডিও বার্তায় কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি : ভিডিও থেকে নেওয়া

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বহুল প্রতীক্ষিত এ নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্টের মাধ্যমে এ বার্তা দেন তিনি।

ভিডিওটির শুরুতেই যুবকদের উদ্দেশে সালাম জানিয়ে জামায়াত আমির বলেন, ‘যুবক বন্ধুরা, আমরা জানি জীবনের প্রথম ভোট তোমরা আগামীকাল দেবে। পছন্দের প্রার্থীকে এবং প্রতীকে দেবে। আমার বিশ্বাস, একটা নতুন দেশ গড়ার প্রত্যয়ে, একটা পরিবর্তনের আশায় এবং একটা সুশাসনের আশায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আশায় তোমরা এই ভোটটা উদযাপন করবে।’

তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে তোমরা একা যাবে না। আপন বন্ধুদের সাথে নিয়ে যাবে এবং পরিবারের সবাইকে উৎসাহিত করবে। আমরা লক্ষ্য করছি, মানুষের মাঝে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। তারা সবাই পরিবর্তন চায়। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, সকল ধরনের সংকোচ ও সংশয় উপেক্ষা করে এদেশের মানুষ যেভাবে তাকিয়ে আছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, আমাদের কাঙ্ক্ষিত সেই নির্বাচনটি আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে।’

ডা. শফিকুর বলেন, ‘এই নির্বাচনে দুটি ভোট পছন্দ মতো- যারা সংস্কার এবং পরিবর্তন চাইবে, তারা অবশ্যই ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেবে। আর যারা চাইবে না, তারা হয়তো ‘না’- এর পক্ষে অবস্থান নেবে। বাকিটা সিলেকশন যার যার। কিন্তু আমরা চাই, সবাই যেন ভোটটা সত্যিকারভাবে উদযাপন করে।’

যুবকদের পছন্দমতো নেতা নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুবকরাই তো বাংলাদেশ। আগামীর বাংলাদেশের জন্য জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা বাংলাদেশটা গড়ে দাও তোমাদের পছন্দমতো— নেতা নির্বাচন করো, দল নির্বাচন করো। যারা এসে দেশের মানুষকে স্বস্তি দেবে— এমন প্রার্থী ও দলকে সবাই মিলে নির্বাচিত করবে।’

নার‌ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যুগে যুগে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বিশেষ করে চব্বিশের গণআন্দোলনে আপানাদের ভূমিকা ছিল ঐতিহাসিক। আপনারা রাস্তায় নেমে এসেছেন। শক্তি যুগিয়েছেন, পানি পান করিয়েছেন এবং সমানতালে লড়াইও করেছেন। সেই গর্বিত নারী জাতিকে সঙ্গে নিয়েই ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে।’

মানবিক বাংলাদেশের জন্য নারী জাতিকে প্রস্তুতির আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘যেই বাংলাদেশ বলবে, সত্যিকারের আমি একটা স্বাধীন দেশ এবং প্রত্যেকটি নাগরিক খুশি হয়ে পরিচয় দিয়ে বলবে, আমিই তো বাংলাদেশ। আমরা ওই বাংলাদেশের অপেক্ষায় আছি, যেটি হবে মানবিক বাংলাদেশ। যেখানে সাম্য থাকবে, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং বিচারের জন্য মানুষকে আর ঘুরতে হবে না— তোমরা সেই বাংলাদেশের জন্য প্রস্তুত তো?’

‘আমরা আশা করি, আপনার প্রস্তুত থাকবেন। আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব আর তার ভিত্তি রচনা হবে আগামীকাল।’

প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘প্রশাসন ও নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, দেশটি আমাদের সবার। তাই আসুন না সবাই মিলে সত্যের জন্য, ভালোর জন্য, ন্যায়ের জন্য হাত মেলাই। কোনো অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেব না। আমরা ন্যায়ের ওপর দৃঢ় থাকি, তাহলে সত্যেরই বিজয় হবে। সত্যের বিজয় হলে জাতি জিতে যাবে, আর জাতি জিতলে আপনিও জিতে যাবেন।’

আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে সবশেষে তিনি বলেন, ‘একটি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে দেশ যাতে এগিয়ে যায়,যে নির্বাচনটা বিশ্বজুড়ে প্রশংসতি হবে- এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যবস্থা আল্লাহ তায়ালা করে দিক। সবাই ভালো থাকুন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X