ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০১:০২ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য

‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

ফটিকছড়ির ভূজপুর থানা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা
ফটিকছড়ির ভূজপুর থানা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা

বাংলাদেশের প্রচলিত সংবিধান মানলে শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী— এমন মন্তব্য করেছেন ফটিকছড়ির ভূজপুর থানা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ফটিকছড়ির দাঁতমারা বাজারে ভূজপুর থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত জনসংযোগ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল না। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভোট হয়েছে, সেই ভোটে বিএনপি ক্ষমতায় গেছে। ভোটের আগে সবার ওয়াদা ছিল জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, কিন্তু বাস্তবে তা করা হচ্ছে না। সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে। যদি সংবিধান মানা হয়, তাহলে শেখ মুজিবুর রহমান জাতির পিতা আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ইরান-ইসরায়েল-আমেরিকা যুদ্ধের অজুহাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পরপর দুই দফা তেলের দাম বাড়ানো হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামী এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা করছেন বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে ভূজপুর থানা, দাঁতমারা ইউনিয়ন জামায়াত, শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হিল্লা বিয়ে’ কী, ইসলামে এর বিধান কী?

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

১০

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

১২

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

১৩

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

১৪

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

১৫

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

১৬

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

১৭

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৮

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

১৯

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

২০
X