কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৬ আসনে শেষ হাসি ইশরাকের

ঢাকা-৬ আসনে শেষ হাসি ইশরাকের

ঢাকা-৬ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট।

ফলাফলে দেখা যায়, ইশরাক হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নানের চেয়ে ২৩ হাজার ৬৭৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

ঢাকার এ আসনটিতে মোট ১০০টি ভোট কেন্দ্র ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন।

এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট; জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট; আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৪৭ ভোট; আহম্মেদ আলী শেখ মাছ প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট; মো. আকতার হোসেন হারিকেন প্রতীকে পেয়েছেন ২৪৪ ভোট; মো. ইনুস আলী আকন্দ ডাব প্রতীকে পেয়েছেন ৩০১ ভোট এবং মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট।

উল্লেখ্য, রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-৬ আসনের নির্বাচনী ফলাফল স্থগিত চেয়ে ইসিতে চিঠি দিয়েছেন জামায়াত প্রার্থী আব্দুল মান্নান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X