রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার ১টি আসনের ফল স্থগিত চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান | ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান | ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনের ভোটগ্রহণ ও ফলাফল প্রণয়ন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগে ফলাফল স্থগিত চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন তিনি।

আবেদনে ভোটগ্রহণ ও ফলাফল প্রণয়ন প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ তোলেন জামায়াত প্রার্থী।

আবেদনে তিনি উল্লেখ করেন, প্রাপ্ত চূড়ান্ত ফলাফলের সঙ্গে গণনাপত্র ও প্রিসাইডিং কর্মকর্তাদের বিবরণীর অসঙ্গতি রয়েছে, যা ফলাফলের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এছাড়া কিছু ব্যালট বা প্রদত্ত ভোটের হিসাব চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়নি বলে তার সন্দেহ রয়েছে। ফলাফল ঘোষণার পূর্ববর্তী তথ্য ও ঘোষণার পর প্রকাশিত তথ্যের মধ্যেও পার্থক্য দেখা গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি আরও দাবি করেন, অনেক কেন্দ্রে বাতিল ভোটের সংখ্যা শূন্য দেখানো হয়েছে, যা অস্বাভাবিক। প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে অনিয়ম ও পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগও তোলা হয়েছে আবেদনে।

আবেদন আব্দুল মান্নান বলেন, ক্ষেত্রবিশেষে ফলাফল প্রদানে দীর্ঘসূত্রতা পরিলক্ষিত হয়েছে, যা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে।

এসব বিষয় নির্বাচনপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার পরিপন্থি উল্লেখ করে তিনি ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিত, পুনর্গণনা এবং টেম্পারিং সংক্রান্ত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X