কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গুম হওয়া সুমনের মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আরমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানজিদা ইসলাম তুলি ও গুম হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৪ আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান। সাক্ষাৎকালে সুমনের মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আরমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নাখালপাড়ায় সানজিদা ইসলাম তুলির বাসভবনে যান আরমান। এসময় আরমানের সঙ্গে তার স্ত্রীও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আরমানকে উদ্দেশ্য করে সুমনের মা বলেন, ‘আব্বা পরিবারের সন্তান। সবচেয়ে বড় কথা হইলো, আমার সুমনরে বাইর করতে হইবো। আমার আবদার। আমার আবদার আমার সুমনরে বাইর করতে হইবো আব্বা।’

এসময় সুমনের পরিবারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকার কথা উল্লেখ করে আরমান বলেন, ‘এখন পর্যন্ত সুমন ভাইয়ের নিখোঁজের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুমন ভাইয়ের পরিবার তাদের সুনির্দিষ্টভাবে নাম জানেন।’

তিনি বলেন, ‘সুমন ভাইয়ের মতো শত শত পরিবার এখনো জানতে পারেনি তাদের সন্তানের সঙ্গে কী হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি যখন আয়নাঘর থেকে দীর্ঘ সময় পর মুক্তি পাই, তখন জানতে পারি আমার নিখোঁজ থাকাকালীন এই পরিবারটি আমার মায়ের পাশে দাঁড়িয়েছিল। সুমনের পরিবার গুমের শিকার হওয়া পরিবারগুলোকে আন্দোলন করতে শিখিয়েছে, সাহস দিয়েছে। আমার অনেক নিকটাত্মীয় বিপদের সময় যোগাযোগ না রাখলেও এই পরিবারটি আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক ঊর্ধ্বে। এই মায়ের ডাক তাদের আন্দোলন করতে শিখিয়েছে, চোখের পানি ফেলেছে। আমাদের রাস্তায় নামতে হবে, এই সাহসটা জুগিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১০

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১১

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১২

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৩

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৪

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৫

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৬

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৭

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৯

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

২০
X