কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে যুব সমাজ ও নতুন ভোটাররা ভোটের চিত্র বদলে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকা-১৪ এর ১২ নং ওয়ার্ডে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তুলি বলেন, সময় নষ্ট করার সুযোগ নেই। দলে দলে, ঘরে ঘরে গিয়ে ধানের শীষ মার্কার সালাম পৌঁছে দিতে হবে। যুব সমাজ ও নতুন ভোটাররাই এবারের নির্বাচনের চিত্র বদলে দিতে পারে।

তিনি বলেন, গত ১৬ বছর স্বৈরাচার হাসিনার চোখে চোখ রেখে রাজপথে লড়াই করেছি। এখনো আমার অনেক ভাই ফিরে আসেনি। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। আমার পাশে রয়েছে ‘মায়ের ডাক’ ও জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধারা। ছাত্র ও যুব সমাজ দিন-রাত পরিশ্রম করছে, ইনশাল্লাহ আপনারা ব্যর্থ হবেন না।

তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা দেন, ধানের শীষের এই গণজোয়ার খুব শিগগিরই গণসুনামিতে পরিণত হবে। আমার কাছে কোনো দখলবাজ, চাঁদাবাজ বা দুর্নীতিবাজের ঠাঁই নেই। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।

বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে ধানের শীষের এই প্রার্থী বলেন, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ডসহ বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষের জীবনমান বদলে যাবে, বদলে যাবে বাংলাদেশের চেহারা।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তুলি বলেন, এখন থেকেই এলাকায় পাহারার ব্যবস্থা করুন, যাতে কেউ কালো টাকা নিয়ে ভোট কেনার অপচেষ্টা করতে না পারে। জনগণের ভোট জনগণই রক্ষা করবে।

সমাবেশ শেষে তুলি ও নেতাকর্মীরা ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X