কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশে হামিদ কারজাই মার্কা সরকার গঠনের চেষ্টা হচ্ছে’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

দেশে হামিদ কারজাই মার্কা সরকার গঠনের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডানিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টি ‘আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ’ নামে একটি সমাবেশের আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অনেকে ভোট বানচালের চক্রান্ত করছে। হামিদ কারজাই মার্কা সরকার গঠনের চেষ্টা হচ্ছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না। বিএনপি-জামায়াত যতই চেষ্টা করুক নির্বাচন থামাতে পারবে না।

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ইসরায়েল ও বিশ্বের মানবতা লঙ্ঘনকারী অন্যান্য দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কেন?

দ্বাদশ সংসদ নির্বাচন যথাসময়ে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক অথবা না করুক নির্ধারিত সময়েই ভোট হবে।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, বিএনপি বলেছিল আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে আজান বন্ধ হয়ে যাবে। অথচ আওয়ামী লীগের আমলে দেশে ৫৬০টি মডেল মসজিদ তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X