কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শবেকদর উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর |
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি : সংগৃহীত

পবিত্র শবেকদর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

সোমবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ শুভেচ্ছা ও প্রার্থনা জানান তিনি।

বিএনপি মহাসচিব তার বাণীতে বলেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক মোবারকবাদ। কামনা করি তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।

তিনি বলেন, লাইলাতুল কদর একটি মহিমাময় পবিত্র রাত, মর্যাদার রাত বা সৌভাগ্যের রজনী। মাহে রমজানের এই রাতেই নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন। মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে দিশারী হিসেবে অবতীর্ণ হয়েছে এই পবিত্র গ্রন্থ।

বাণীতে তিনি উল্লেখ করেন, বেহেশতী সওগাতের সন্ধান লাভের আশায় এই পবিত্র রাতে মুমিন-মুসলমানরা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতের মাধ্যমে মানবজীবনের সব তিক্ততার বিষবাষ্প দূরীভূত হয় এবং মুমিনদের আত্মা পরিশুদ্ধ হয়ে অনাবিল শান্তিতে ভরে ওঠে।

বিএনপি মহাসচিব আরও বলেন, মহিমান্বিত কদর রজনী হাজার মাসের চেয়েও উত্তম।

পবিত্র এই রাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেশ, জনগণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর করুণা সবার ওপর বর্ষিত হওয়ার জন্য প্রার্থনা জানান।

বার্তাটি পাঠিয়েছেন বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X