রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৬:১০ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনো দমিয়ে রাখা যায় না : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

২৫ মার্চের কালোরাত আমাদের শিখিয়েছে দমন-পীড়ন যতই নির্মম হোক, একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনো দমিয়ে রাখা যায় না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, ২৫ মার্চ, ১৯৭১। বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল, অন্ধকার রাত। এই রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিতভাবে নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করে। ঘুমন্ত মানুষ, নিরপরাধ ছাত্র, শিক্ষক, সাধারণ পরিবার— কেউ রক্ষা পায়নি সেই বর্বরতার হাত থেকে। ঢাকার আকাশে আগুন জ্বলছিল, আর মাটিতে লুটিয়ে পড়ছিল অসংখ্য প্রাণ।

তিনি বলেন, কিন্তু ইতিহাসের এই অন্ধকার আমাদের শেষ করে দিতে পারেনি। বরং এই কালো রাতই বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল। আমরা ভয় পাইনি, মাথা নত করিনি। বরং সেই রাতের পরই এই দেশের মানুষ দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়েই স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে।

এনসিপির মুখপাত্র বলেন, ২৫ মার্চ তাই শুধু শোকের দিন নয়, এটি আমাদের জাগরণের দিন। ২৫ মার্চের কালোরাত আমাদের শিখিয়েছে দমন-পীড়ন যতই নির্মম হোক, একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনো দমিয়ে রাখা যায় না। সেই শিক্ষা আমরা আমাদের ইতিহাসে বারবার দেখেছি। সাম্প্রতিক সময়েও ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন, জুলাইয়ের নির্মম গণহত্যা এবং তার বিরুদ্ধে গড়ে ওঠা গণঅভ্যুত্থানে আমরা সেই সত্য আবার প্রত্যক্ষ করেছি।

তিনি বলেন, আজও ২৫ মার্চ আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের শক্তি যত বড়ই হোক, মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা তার থেকেও বড়। শহীদদের সেই আত্মত্যাগের চেতনা নিয়েই আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।

আজকের এইদিনে ২৫ মার্চ কালোরাতে শহীদ, নির্যাতিত পরিবার এবং মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এনসিপির এ মুখপাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X