কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে জামায়াত : ছাত্রদল সভাপতি

বক্তব্য রাখছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা না চেয়ে উল্টো নতুন বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সভাপতি বলেন, ভবিষ্যতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়েও বিভিন্ন রাজনৈতিক শক্তি নিজেদের মতো করে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে পারে।

রাকিব বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন ইউনিট শহীদদের স্মরণে কর্মসূচি পালন করেছে। তবে মহান মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী একটি ক্ষুধামুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তিকে বিদায় জানাতে গিয়ে বিপুল সংখ্যক ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এরপরও আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পাইনি; বরং নতুন নতুন সংকট তৈরি হচ্ছে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে একটি ফ্যাসিবাদী শক্তিকে বিদায় জানাতে গিয়ে দুই হাজারেরও অধিক ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। এরপরও আমরা সেই পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পুরোপুরি অর্জন করতে পারিনি। নতুন নতুন বাস্তবতা ও সংকট দেশে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ আমরা আবারও নতুন করে শপথ নিতে পারি-নতুন সরকারের অগ্রযাত্রায় আমরা সবাই ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে কাজ করব। সেখানে অবশ্যই বিরোধিতা থাকবে, তবে তা হবে যৌক্তিক বিরোধিতা; কোনোভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার মতো বিরোধিতা নয়। এমন কোনো কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব না, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X