কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে আইএফইএস-এর মতবিনিময় সভা

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে | ছবি : সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে | ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশ-এর প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপির নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট শিশির মো. মনির ও জামায়াত নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি।

মতবিনিময় সভায় উভয়পক্ষ বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে অধিকতর কার্যকর ও সুসংহত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তারা ভবিষ্যতে বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরো শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে সম্মিলিতভাবে যথাযথ ভূমিকা রাখবেন বলে অভিমত ব্যক্ত করেন।

মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে সাইফুল আলম খান মিলন এমপি বলেন, জুলাই আন্দোলনের পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদকে ভিন্নধর্মী ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর করতে হবে, যেখানে সংসদই হবে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র এবং সরকার ও বিরোধী দল সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, সংসদের কার্যপ্রণালীতে (রুলস অব প্রসিডিউর) পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে উভয় পক্ষই মতামত দিয়েছে। প্রতিনিধিদল এ আলোচনার ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করবে।

সংসদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করে সাইফুল আলম খান মিলন বলেন, সরকার এ বিষয়ে প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না এবং গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে। এছাড়া সংসদের বিভিন্ন কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব নিশ্চিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

প্রশ্নোত্তর ও প্রস্তাব উপস্থাপনের ক্ষেত্রে সরকারি দলের ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে একটি সমন্বিত ও কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

এমপিদের দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়াতে প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান এ জামায়াত নেতা। আলোচনার ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি হবে এবং এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদকে আরও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X