কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইল ও কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় ছাত্রশিবিরের শোক 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজবাড়ীর দৌলতদিয়ায় পন্টুন থেকে বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত এবং কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২৮ মার্চ) রাতে এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার রাত আটটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ২৬ মার্চ সন্ধ্যায় কুমিল্লার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে একটি দ্রুতগামী বাস প্রাইভেটকারকে চাপা দিলে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে বাবা-মা ও তাদের দুই সন্তান রয়েছেন। একই দিনে রাঙামাটির সাপছড়িতে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীবোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৩০জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। এদিকে চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেস ট্রেনেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক সড়ক দুর্ঘটনায় এমন প্রাণহানি চরম উদ্বেগজনক ও অত্যন্ত হৃদয়বিদারক।

নেতৃবৃন্দ আরও বলেন, সড়কগুলো যেন আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যাত্রাপথে মৃত্যুর মিছিল যেন থামছেই না। বিশেষ করে ঈদের সময় মহাসড়কগুলো যেন মৃত্যুফাঁদে রূপ নেয়। শুধু এবারের ঈদযাত্রায় তিন শতাধিক মানুষের জীবন দুর্ঘটনায় ঝরে গেছে। দেশের যোগাযোগব্যবস্থায় এমন চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাই দায়ী। বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। আমরা অবিলম্বে সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের প্রতি কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি সাধারণ জনগণ ও চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।

পরিশেষে, নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে নিহতদের শাহাদাত কবুলিয়াতের দোয়া করেন। তাঁরা দুর্ঘটনায় আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X