কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো | ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো | ছবি : সংগৃহীত

গণভোটের রায় কার্যকরের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ এপ্রিল দেশব্যাপী জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করবে দলটি।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা মামুনুল হক এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ।

সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, গণভোটে নির্দিষ্ট বিষয়ে জনগণের সুস্পষ্ট রায় দেওয়ার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তা বাস্তবায়নে আগ্রহী নয়। বরং সংবিধানে আংশিক সংশোধন এনে তারা আরও স্বৈরাচারী রূপে আবির্ভূত হতে চায় বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি গণভোটের রায় অমান্য করছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক।

পৃথিবীর কোনো সভ্য দেশে জনগণের সঙ্গে এমন আচরণের নজির নেই বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা মামুনুল হক আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ এখন বাতিল বা সংশোধন করা হচ্ছে, অথচ সেগুলো জারির সময় বিএনপির পক্ষ থেকে তেমন কোনো বিরোধিতা দেখা যায়নি। বরং কিছু ক্ষেত্রে সমর্থনও ছিল বলে দাবি করেন তিনি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে গণভোটের রায়কে উপেক্ষা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে সংস্কৃতি মন্ত্রীর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও সিদ্ধান্তের সমালোচনা করে নেতারা বলেন, ব্রাহ্মণ্যবাদী আধিপত্যকে তোষণ করতে গিয়ে ইসলাম ও মুসলমানদের তাহজিব-তামাদ্দুনবিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে পারে।

এছাড়া দেশে তেল সংকট ও শিশুদের জীবনরক্ষাকারী টিকার ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা বলেন, জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং টিকার ঘাটতি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। এসব সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক ইস্যুতে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মুফতি সাঈদ নূর, মাওলানা কোরবান আলী কাসেমি, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

বৈঠক শেষে গত ২৬ মার্চ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের পরিবারের সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং নিহতদের জন্য দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১০

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১১

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১২

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৩

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৪

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৫

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৬

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৭

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৯

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

২০
X