কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম | ছবি : সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম | ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

রোববার (৫ এপ্রিল) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

হিরো আলম বলেন, ‘আমি এবার দলীয় প্রতীক নিয়েই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ এর আগে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। তবে এবার আমি চাই একটি দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে। মানুষের কাছে আরও শক্তভাবে নিজের পরিকল্পনা তুলে ধরতে।’

তিনি আরও বলেন, ‘এখনো আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেইনি। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোন জায়গা থেকে নির্বাচন করবো বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। সময়ই বলে দেবে কোন জায়গা থেকে আমার জন্য সবচেয়ে ভালো হবে।’

নির্বাচনের প্রস্তুতি নিতে হিরো আলম বলেন, ‘আমি ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, তাদের সমস্যা জানার চেষ্টা করছি। কীভাবে সেগুলোর সমাধান করা যায়, সেই পরিকল্পনাও করছি। খুব শিগগিরই আমি আমার সিদ্ধান্ত এবং বিস্তারিত পরিকল্পনা সবার সামনে তুলে ধরবো।’

কোন দল থেকে নির্বাচনে অংশ গ্রহণ করবেন জাননে চাইলে হিরো আলম বলেন, ‘বেশ কয়েকটা দলের সঙ্গেও আমার আলোচনা চলছে। আমি চাই, জনগণের পাশে থেকে কাজ করতে। তাদের আস্থা অর্জন করতে।’

এর আগে আমজনতার দলের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন হিরো আলম। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X