কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সরকারকে বিরোধীদলীয় নেতার হুঁশিয়ারি

জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতের ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতের ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি ফ্যাসিজমের পথে হাঁটছে। নতুন করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে বিরোধী দল লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জরুরি সংবাদ সম্মেলনে শেরপুর ও বগুড়া উপনির্বাচনে অনিয়ম হয়েছে দাবি করে এসব হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে বেশ কিছু গণবিরোধী আইন পাশ করেছে সরকার। এমনকি, বিচারক নিয়োগে যে পদ্ধতি ফ্যাসিবাদ তৈরি করেছিল, সে পদ্ধতি বেছে নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, বিএনপি প্রমাণ করল হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো।

এর আগে সন্ধ্যায় সংসদ থেকে ওয়াকআউট করে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল। সন্ধ্যা ৬টার দিকে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেন তারা।

ওয়াকআউটের আগমুহূর্তে স্পিকারের অনুমতিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য... বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X