কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দুজন রাজসাক্ষী পাওয়া গেছে : জামায়াত আমির

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

সরকারি দল স্ববিরোধী অবস্থান নিয়ে জাতির মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘এই পার্লামেন্ট নিয়ে অনেক কথা আছে। এই নির্বাচন নিয়ে অনেক কথা আছে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অন্তত দুজন রাজসাক্ষী পাওয়া গেছে- একজন উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এবং একজন বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।’

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সংসদ ভবন থেকে ওয়াকআউটের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রীর মন্তব্যের কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘উনি বলেছেন যে, আন্দোলন করেছে ছাত্ররা- আমরাও ছিলাম। তবে ক্যাপ্টেনের হাতে প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছেন।’ ট্রফি যদি ওখানেই দিয়ে থাকেন, তবে কিসের নির্বাচন? তাহলে তো নির্বাচনের ভাগ্য যোগাযোগ করে- পর্দার আড়ালে ঠিক করে জাতিকে ব্ল্যাকমেইলিং করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা চুল পরিমাণ কোনো ছাড় দেবো না। আমাদের অবস্থান অক্ষুণ্ণ থাকবে। আমাদের এই লড়াই জনগণের অধিকার আদায়ের লড়াই।

তিনি বলেন, জনগণের গণরায়- গণভোটের রায় বাস্তবায়ন হলেই আমরা মনে করি সব সমাধানের রাস্তা খুলে যাবে। সংসদে আমরা এর সুবিচার পাইনি, ইনশাআল্লাহ জনগণের কাছে সুবিচার পাবো।

আমরা জনগণকে নিয়েই সেই দাবি আদায় করে ছাড়ব। গণভোটের গণরায়- ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করার মানে হচ্ছে গণতন্ত্রকে, জনগণকে অপমান করা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১০

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১১

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১২

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৩

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৪

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৬

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৭

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

১৯

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

২০
X