কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ
আদালতে সাবেক এমপি তুহিন

‘বাচ্চা ফেলে আছি জেলে, মুক্তি পাব ন্যায়বিচার হলে’

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। ছবি : কালবেলা
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। ছবি : কালবেলা

সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন আদালতে বলেছেন, ‘বাচ্চা ফেলে দীর্ঘদিন আছি জেলে, মুক্তি পাব ন্যায়বিচার হলে। সরকার মুক্তি দিলে, যদি দয়া হয় তাদের দিলে।’

বুধবার (১৫ এপ্রিল) জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের জুম মিটিংকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহ মামলায় শুনানিতে এসে প্রিজনভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন আওয়ামী লীগের সাবেক এ নারী এমপি।

ছন্দের আকারে তার এই বক্তব্য গান নাকি কবিতা জানতে চাইলে সাবিনা আক্তার তুহিন বলেন, ‘এটা একটা কবিতা। আমি মাঝেমধ্যে লেখালেখি করতাম। আমার বই বের হয়েছে দুটি। দুটি লাইন কবিতার ভাষায় বললাম। অন্তত সফলি হৃদয়ে আমাদের প্রতি তাদের কাজ করে।’

তিনি আরও বলেন, ‘পরিবর্তনের কথা বলছেন তারা (বর্তমান সরকার)। আমরা নারী। আপনারা জানেন, হজরত মুহাম্মদ (সা.)-এর সময়ও কিন্তু নারী ও শিশুদের ইহুদীরা হত্যা করত না। আমরা দীর্ঘদিন জেলে আছি। আমাদের প্রতি ন্যায়বিচার করুন।’

কারাগারে ‘পহেলা বৈশাখ’ কেমন কাটল প্রশ্নের উত্তরে সাবেক এই এমপি বলেন, ‘আমাদের বৈশাখ হচ্ছে ফিকে, ফিকে। আমাদের ছোট ছোট বাচ্চা দূরে। আমার ১২ বছরের বাচ্চা কিন্তু আমার কাছে নেই।’

এদিকে রাষ্ট্রদ্রোহ এ মামলাটির আসামি তুহিন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ আসামি। আজ ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারিত ছিল। তবে এদিন আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ১৭ জুন নতুন দিন ধার্য করেন। এ সময় এ মামলায় গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনসহ ৩১ আসামিকে আদালতে তোলা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জুম মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়। ওই বৈঠকে অংশগ্রহণকারীদের কেউ কেউ গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন এবং এ লক্ষ্যে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

পিতৃত্বের স্বপ্ন কি অধরা থেকে যাচ্ছে? জেনে নিন অন্তরালের ৩ কারণ

এসএসসির ফল, এইচএসসির ‘পুনঃপরীক্ষা’ নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা

আদনানের প্রথম সিনেমায় সিয়ামের সম্ভাবনা

আকাশ ছুঁয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের দাম

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন জেনিফার

শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

১০

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট

১১

এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

১২

জন্মদিনের আনন্দের পর পিতৃহারা টোটা

১৩

হরমুজে উত্তেজনা / তুরস্ক-সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন করবে ইরাক

১৪

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

১৫

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

১৬

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

১৭

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

১৯

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

২০
X