কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১১:৪৯ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির শীর্ষস্থানীয় দুই নেতা আটক

রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা
রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তুলে নিয়ে গেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, আটকের সময় তার কর্মীদের হামলায় পুলিশের এক সদস্য গুরুতর আহত হন।

পুলিশ সূত্র বলছে, দুলুকে ডিবি পুলিশ আটকের সময় আহত পুলিশ সদস্যকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ডিএমপির উধ্বতন কর্মকর্তারা পুলিশ সদস্যকে দেখতে সেখানে যান।

অন্যদিকে একই দিন জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার রাজধানীর শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক আটক করেছে কাফরুল থানা পুলিশ।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, গুলশান থানা পুলিশ ও ডিবির এক অভিযানে দুলুকে আটক করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি জানিয়েছেন দুলু সকল মামলা থেকে জামিনে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১০

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১১

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১২

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৩

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৪

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৮

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৯

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

২০
X