কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১১:৪৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১২:২৪ এএম
অনলাইন সংস্করণ

২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র-যুব মহাসমাবেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ২০ অক্টোবর (শুক্রবার) বাদ জুম'আ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছাত্র যুব সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। সমাবেশের উদ্বোধন করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। আয়োজনে থাকবেন ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন। ছাত্র-যুব সমাবেশ সফলে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ছাত্র ও যুব আন্দোলন। স্মরণকালের বৃহত্তর সমাবেশে রূপ নেবে ছাত্র-যুব সমাবেশ।

উল্লেখ্য যে, গত ৭ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ থেকে দলের আমীর এ কর্মসূচি ঘোষণা করেন। ছাত্র-যুব সমাবেশ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

এদিকে আজ মঙ্গলবার বিকেলে ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন-এর এক যৌথ সভায় যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী, ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ ইউসুফ মানসুরসহ উভয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় ছাত্র-যুব সমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় বলা হয়, সরকার টালবাহানা করে পার পাবে না। পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X