কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর রাস্তা বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি : মার্কিন দূতাবাস

ঢাকায় মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
ঢাকায় মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি ঘিরে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

রোববার (২২ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের মুখপাত্রের পাঠানো বার্তায় বলা হয়, আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকায় রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। রাষ্ট্রদূত হাস শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন।

এরে আগে সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দুর্গাপূজায় নিরাপত্তাসহ অনেক বিষয়ে রাষ্ট্রদূত কথা বলেছেন। পিটার হাস জানতে চেয়েছেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা। সরকার ওই দিন লোকজনের আসা-যাওয়া বন্ধ করে দেবে কিনা।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই। তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে করবেন। কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই।

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X