কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তৃণমূল বিএনপিতে কয়েকডজন নেতার যোগদান

তৃণমূল বিএনপির যোগদান অনুষ্ঠানে মঞ্চে কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা
তৃণমূল বিএনপির যোগদান অনুষ্ঠানে মঞ্চে কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা

জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েকডজন সাবেক নেতা তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। তবে তারা তেমন পরিচিত মুখ না হলেও অবসরপ্রাপ্ত কর্নেল সাব্বির আহমেদ তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি অংশ নিবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দিতে পারব।

বিএনপির সাবেক এই নেতা বলেন, আমরা জ্বালাও-পোড়াও, আগুন সন্ত্রাসে বিশ্বাসী নই। আগুন সন্ত্রাস করে কোনো সমাধান আসে না। একই সঙ্গে আমরা লগি-বৈঠার তাণ্ডবও চাই না।

বিএনপির চলমান অবরোধ কর্মসূচির প্রসঙ্গ টেনে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমি একসময় বিএনপির রাজনীতি করেছি। সবাই জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত নয়। এজন্য সবাইকে ঢালাওভাবে দোষারোপ করা ঠিক হবে না। যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তৃণমূল বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল বিএনপির রাজনীতি এমন হবে- কেন্দ্র যাবে তৃণমূলের কাছে। জনগণের কল্যাণই হবে আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে দলের সিনিয়র ভাইস চেয়ারপার্সন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমানসহ তৃণমূল বিএনপিতে সদ্য যোগদান করা নেতারা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X