মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান। ছবি : কালবেলা
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান। ছবি : কালবেলা

নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ছিলেন। তার নেতৃত্বে কামারপুকুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি কাজী একরামুল হক, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

দলে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকারসহ ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামারপুকুর ইউনিয়নের আওয়ামী লীগের বড় অংশ ইতোমধ্যেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। এ উপলক্ষে রোববার রাত সাড়ে ১০টার দিকে কামারপুকুর বাজার এলাকার আয়োজিত যোগদান অনুষ্ঠানে বিএনপির নেতারা যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সকলের উদ্দেশে বক্তব্য দেন।

বিএনপিতে যোগদানকারী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন জানান, ২০১৭ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হলেও স্থানীয় পর্যায়ের কর্মকাণ্ডে হতাশ ছিলাম। একই ধরনের অসন্তোষ অনেক নেতাকর্মীর মধ্যেই তৈরি হয়েছিল। তাই স্বেচ্ছায় তারা একসঙ্গে বিএনপিতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার জানান, কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ প্রায় ৭০ জন নেতাকর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। তাদের সাংগঠনিক শক্তি বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X