কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৯:০৭ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যুবলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
যুবলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বর্ণিল কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ক্ষমতাসীন দলের যুব সংগঠনটি। আজকের দিনে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

দেশের অন্যতম বৃহৎ এই যুব সংগঠন বিগত কয়েক বছরে ক্যাসিনো কেলেঙ্কারিসহ নানা অপকর্মে ভাবমূর্তির সংকটে পড়ে। ২০১৯ সালের সপ্তম কংগ্রেসের মাধ্যমে চেয়ারম্যান পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাইনুল হোসেন খান নিখিল। তাদের সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। বিগত প্রায় চার বছরে কলঙ্ক ঘুচিয়ে, করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক যুবলীগ হিসেবে নিজেদের ইমেজ সংকট কাটিয়ে উঠেছে।

তিন বছরের কমিটির মেয়াদ শেষ হলেও তৃণমূলের সিংহভাগ সম্মেলনই বাকি। এখনো সম্মেলন করতে পারেনি ঢাকা উত্তর ও দক্ষিণ ইউনিটের মতো গুরুত্বপূর্ণ শাখার সম্মেলনও।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করবে দলটি। সকাল ৯টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতিহা পাঠ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডি-৩২ নম্বর পর্যন্ত আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা বের করা হবে। উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X