কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করতে চায় : জাসদ

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল। ছবি : কালবেলা
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। সমাবেশে দলের নেতারা বলেছেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করতে চায়। তাদের লক্ষ্য দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানো।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউ জাসদ চত্বরে অনুষ্ঠিত দলের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।

যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুব জোটের কার্যসহ-সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, আসিফুর রহমান বাবু, প্রদীপ কুমার রায়, শুভংকর দে বাপ্পা, ফজলুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুল ইসলাম সুমন, সৈকত ইসলাম প্রমুখ। শিরীন আখতার বলেন, গত ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি-জামায়াত সারা দেশ থেকে আগুনসন্ত্রাসী, গুপ্তহামলাকারীদের জড়ো করে ঢাকায় পুলিশ পিটিয়ে হত্যা করেছে। প্রধান বিচারপতির বাসভবন, অন্যান্য বিচারপতিদের বাসভবনে হামলা করেছে। মার্কেটে আগুন দিয়েছে, বাস পুড়িয়েছে। দেশের উন্নয়ন, অপ্রতিরোধ্য অগ্রগতি, গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত একের পর এক হরতাল-অবরোধের নামে গুপ্তহামলা, অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুরের পথ বেছে নিয়েছে। তারা দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি এবং সাংবিধানিক ধারার বাইরে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপি-জামায়াতের দেশের যুবসমাজকে এ বিষয়ে সর্তক থাকতে হবে।

তিনি বলেন, শান্তি বিনষ্টকারী, নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X