কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আবারও কর্মসূচির ঘোষণা দিল জামায়াত

জামায়াতে ইসলামীর লোগো। কালবেলা গ্রাফিক্স
জামায়াতে ইসলামীর লোগো। কালবেলা গ্রাফিক্স

চলমান আন্দোলনের অংশ হিসেবে টানা দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় দলটি।

কর্মসূচি অনুযায়ী আগামী ২২ ও ২৩ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে পরিত্রাণের লক্ষ্যে জামায়াতের নিবন্ধনসংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমায়েশি একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী ২২ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে আরম্ভ হয়ে ২৪ নভেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টা সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি।

এ সময় ঘোষিত কর্মসূচি সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X