কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘেরাও করবে বাম জোট  

তপশিল বাতিলে ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘেরাও করবে বাম জোট। ছবি : কালবেলা
তপশিল বাতিলে ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘেরাও করবে বাম জোট। ছবি : কালবেলা

একতরফা নির্বাচনী তপশিল বাতিল, তদারকি সরকারের অধীনে নির্বাচন, বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘেরাও করবে বাম গণতান্ত্রিক জোট। কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জোটের নেতারা।

বুধবার (১৩ ডিসেম্বর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের অংশ হিসেবে পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড শহিদুল ইসলাম সবুজ। সমাবেশে নেতৃবৃন্দ দমন-পীড়ন-গ্রেপ্তার বন্ধ ও পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ করার আহ্বান জানান।

সভায় নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোর সভা-সমাবেশ, মিছিলের মতো গণতান্ত্রিক কর্মসূচি করতে না দেওয়ার যে ষড়যন্ত্র করছে তা সঠিক নয়। ভোট চাওয়ার যেমন অধিকার আছে, ভোটে না যাওয়ার এবং তা বয়কট করারও অধিকার রাজনৈতিক দলগুলোর রয়েছে। সরকার যেকোনোভাবে নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চায়। তাই তারা সভা-সমাবেশের অধিকার হরণ, শহর ও গ্রামে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের ওপর পুলিশ-সাদা পোশাকধারী ও সরকারি দলের সন্ত্রাসীদের হামলা-গুপ্ত হত্যা, গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১০

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১২

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৩

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৪

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৫

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৬

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৭

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৯

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

২০
X