কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

হাইকমান্ডের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করছে জাকের পার্টির প্রার্থীরা

জাকের পার্টির লোগো
জাকের পার্টির লোগো

জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও প্রেস সেক্রেটারি কাজী রাশেদুল হাসান রাশেদ বলেছেন, আমরা ভেবেছিলাম জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সাথে জাকের পার্টির একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল (১৬ ডিসেম্বর) পর্যন্ত দেখা গেল নির্বাচন ভাগাভাগি হয়ে গিয়েছে। তাই দলের হাইকমান্ডের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে এই মন্তব্য করেন তিনি। রাশেদুল হাসান বলেন, আমরা গত ৬ মাস ধরে ৩০০টি আসনে নির্বাচন করার জন্য প্রার্থিতা দিয়েছিলাম। তবে ২১৮ আসনে আমাদের প্রার্থিতা বৈধ হয়েছিল। আমরা ভেবেছিলাম জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সাথে জাকের পার্টির একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে কিন্তু গতকাল পর্যন্ত দেখা গেল নির্বাচন ভাগাভাগি হয়ে গেছে।

জাকের পার্টির এই প্রেস সেক্রেটারি আরও বলেন, জাকের পার্টির জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ গতকালই নষ্ট হয়ে গেছে। তাই হাইকমান্ডের নির্দেশে আমরা আমাদের মনোনয়ন প্রত্যাহার করলাম। আমাদের অধিকাংশ প্রার্থী ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।

জাকের পার্টি ২১৮ আসনেই মনোনয়ন প্রত্যাহার করছে কি না জানতে চাইলে তিনি বলেন, এক্ষেত্রে আমাদের সুপ্রিম অথরিটি বিভিন্ন কারণে কয়েকটা রাখবেন কিনা সেটা তারা জানেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১০

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১১

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৩

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৪

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৫

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৬

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৭

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৮

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৯

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

২০
X