কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশে সাধারণ মানুষ ধুঁকে ধুঁকে মরবে : সেলিমা রহমান

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ‘ডামি নির্বাচন’ বর্জন এবং সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সফলের আহ্বানে লিফলেট বিতরণের পূর্বে সাংবাদিকদের সাথে কথা বলেন সেলিমা রহমান। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ‘ডামি নির্বাচন’ বর্জন এবং সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সফলের আহ্বানে লিফলেট বিতরণের পূর্বে সাংবাদিকদের সাথে কথা বলেন সেলিমা রহমান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, স্মার্ট বাংলাদেশের সুবিধা সরকারেরই কিছু সুবিধাভোগীর মানুষ ভোগ করবে। আর সাধারণ মানুষ এনালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়ডামি নির্বাচনবর্জন এবং সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সফলের আহ্বানে লিফলেট বিতরণের পূর্বে সাংবাদিকদের কথা বলেন তিনি। সময় আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারকে প্রত্যাখ্যান করেন সেলিমা রহমান।

সেলিমা রহমান বলেন, আজকে বাংলাদেশের সকলে জানে যে, একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। সে নির্বাচন একদলীয় বাকশালের নির্বাচন। যেটা হয়েছে, জানুয়ারি শুধু ঘোষণা দিবে। সবাইকে দেখিয়ে নাটক করার জন্য।

দেশের সবাই এই সরকারের পতন চায় জানিয়ে সাবেক মন্ত্রী বলেন, এরা বিরোধীদলকে বিচ্ছিন্ন করতে চায়। নিজেরা আগুন দিয়ে বিএনপির নামে দোষ দিচ্ছে। কিন্তু দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। তারা এই নির্বাচন মেনে নেবে না। তারা সরকারের পতন চায়।

তিনি আরও বলেন, সরকার দেশের অর্থনীতি সকল ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ব্যাংক থেকে লুটপাট করে শেষ করে দিয়েছে। জোর করে দেশের স্বাধীনতা ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে। সরকার স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছে। ঘোষণায় সরকারের কিছু সুবিধা ভোগীরা মানুষ স্মার্ট বাংলাদেশের সুবিধা ভোগ করবে। আর সাধারণ মানুষ এনালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে।

পরে তিনি পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেন। সময় বিএনপির কেন্দ্রীয় নেতা তাহসিনা রুশদীর লুনা, শিরিন সুলতানা, অপর্ণা রায়, রেহেনা আক্তার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী মনি, ফরিদা ইয়াসমিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার (২৭ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। সকালে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠান থেকে এই ইশতেহার ঘোষণা করেন দলটির সভাপতি শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১০

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১২

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৩

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৪

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৫

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৬

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৭

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৮

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৯

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

২০
X