কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৭ জানুয়ারি বাড়িতে থাকার আহ্বান সেলিমা রহমানের

রাজধানীর গুলশানে লিফলেট বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। ছবি : কালবেলা
রাজধানীর গুলশানে লিফলেট বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। ছবি : কালবেলা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশের স্বার্থে জনসাধারণকে বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে সিটি করপোরেশন মার্কেটে লিফলেট বিতরণকালে দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশে বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে এসেছি। আমরা ৭ জানুয়ারির একতরফা ভোট বর্জন করেছি। আপনারাও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভোটের দিন বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেবেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলন সফলে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এছাড়াও দলটি যুগপৎভাবে কর্মসূচি পালন করে আসছে। নতুন কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) ও শনিবার (৩০ ডিসেম্বর) লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X