কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে : জেএসডি

একতরফা নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। ছবি : কালবেলা
একতরফা নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। ছবি : কালবেলা

একাদশ সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতির’ পাঁচ বছর এবং আবারও একতরফা নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পল্টন মোড় থেকে মিছিল শুরু হয়ে বিজয়নগর কালভার্ট রোড হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বর্তমান সরকারের ৩টি সাফল্য ইতিহাসে উজ্জ্বল স্বাক্ষর হয়ে থাকবে। সেগুলো হলো- ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচন, ‘রাতের ভোটের’ নির্বাচন এবং ‘ডামি’ নির্বাচন। আসন্ন ডামি নির্বাচনে সংকট আরও ঘনীভূত হবে, দেশ বৈশ্বিক জটিলতায় জড়িয়ে পড়তে পারে।

সমাবেশে দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া মুক্তিযুদ্ধের রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব হবে না।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- জেএসডির সহসভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান,অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, মোশারফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, এম এ আউয়াল, মোহাম্মদ মোশতাক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১০

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১১

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১২

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৩

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৪

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৫

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৬

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৭

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৯

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

২০
X