কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুর আনসার ক্যাম্পে মৎস্যজীবী দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মিরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে মৎস্যজীবী দল। ছবি : কালবেলা
মিরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে মৎস্যজীবী দল। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মহানগর উত্তর মৎস্যজীবী দলের নেতাকর্মীদের নিয়ে ঢাকার মিরপুর আনসার ক্যাম্প স্টাফ কোয়ার্টারের আশপাশে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, ইব্রাহিম চৌধুরী, ফজলে কাদের সোহেল, মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ বাকীবিল্লাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ এম আবু সাঈদ এবং মহানগর দক্ষিণের অন্যতম নেতা শাহাদত হোসেন, মহানগর উত্তরের মো. মাহমুদ হাসান, মো. মনির হোসেন।

আরও উপস্থিত ছিলেন মিরপুর থানার আহ্বায়ক আরিফুল ইসলাম রিপন, সদস্য সচিব মো. আমিন নেতা, যুগ্ম আহ্বায়ক মো. বাবুল, দারুস সালাম থানার আহ্বায়ক মো. সিরাজ, সদস্য সচিব ইলিয়াস হোসাইন, যুগ্ম আহ্বায়ক মো. সম্রাট, মোহাম্মদ আল আমিন, মো. নবীর হোসেন ও মো. ইকবালসহ বেশ কিছু নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১০

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৩

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৫

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৬

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৭

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৮

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৯

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

২০
X